• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সাগরে ডোবানো হলো ঐতিহাসিক মার্কিন জাহাজ, জানা গেল কারণ

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের দ্রুততম যাত্রীবাহী জাহাজ হিসেবে পরিচিত ঐতিহাসিক এসএস ইউনাইটেড স্টেটসের শেষ যাত্রা হলো সাগরের তলদেশে। জাহাজটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। এখন এটি কৃত্রিম প্রবালপ্রাচীরের অংশ। সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তৈরির পাশাপাশি জায়গাটি ডুবোজাহাজ দেখতে যাওয়া পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি বুধবার ডুবিয়ে দেওয়া হয়। এর আগে জাহাজের ভেতরের বিভিন্ন অংশ সরিয়ে ফাঁপা করা হয়েছিল, যাতে এটি সাগরের তলদেশে স্থায়ীভাবে অবস্থান করতে পারে। জাহাজ ডুবিয়ে দেওয়ার এ প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’।

প্রায় পাঁচ ঘণ্টা ধরে জাহাজটিতে ধীরে ধীরে পানি ঢোকে। শেষ মুহূর্তে এটি একদিকে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়। এখন এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীরের অংশ হতে যাচ্ছে। জায়গাটি জনপ্রিয় ডাইভিং গন্তব্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

কেমন ছিল এসএস ইউনাইটেড স্টেটস

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত হয় প্রায় এক হাজার ফুট বা ৩০২ মিটার দীর্ঘ এসএস ইউনাইটেড স্টেটস। আকারে এটি বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি বা ২৬৯ দশমিক ১ মিটার।

১৯৫২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর প্রথমবারেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়ে জাহাজটি। মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দিয়েছিল এটি। গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার। যাত্রীবাহী জাহাজ হিসেবে আটলান্টিক পাড়ি দেওয়ার সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে।

প্রায় ১৭ বছর ধরে হাজার হাজার যাত্রী বহন করেছে এসএস ইউনাইটেড স্টেটস। এর যাত্রীদের তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডোয়াইট আইজেনহাওয়ার। এ ছাড়া হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর, মার্লন ব্র্যান্ডো, চিত্রশিল্পী সালভাদর দালি এবং জ্যাজ সংগীতশিল্পী ডিউক এলিংটনও এই জাহাজে ভ্রমণ করেছেন।

তবে ১৯৬৯ সালে জাহাজটিতে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়।

কেন ডুবিয়ে দেওয়া হলো জাহাজটি

যাত্রী পরিবহন বন্ধ হওয়ার পর বছরের পর বছর ফিলাডেলফিয়া বন্দরে অচল অবস্থায় পড়ে ছিল জাহাজটি। বিভিন্ন সময়ে এর মালিকানা পরিবর্তন হলেও সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ সফল হয়নি। একপর্যায়ে রক্ষণাবেক্ষণের ব্যয়ও অনেক বেড়ে যায়।

২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজটি নোঙর করে রাখার দৈনিক মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার নির্ধারণ করে। এতে জাহাজটি সংরক্ষণের দায়িত্বে থাকা অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরির পক্ষে ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।

পরে ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল, এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা।

কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থলে পরিণত করতে প্রায় এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করতে পারে এমন উপাদান সরিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত মানদণ্ড মেনেই জাহাজটি ডুবানো হয়েছে।

তাদের প্রত্যাশা, জাহাজটি সমুদ্রের তলদেশে নতুন সামুদ্রিক আবাসস্থল তৈরি করবে। এতে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর বসবাসের সুযোগ বাড়বে। পাশাপাশি জাহাজটি দেখতে দেশ-বিদেশের ডুবুরিদের আগমন ঘটবে, যা ফ্লোরিডার পর্যটন ও মৎস্য খাতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করতে জাহাজ ডোবানো হয় কেন

সমুদ্রের তলদেশে ডুবে থাকা জাহাজ অনেক সময় সামুদ্রিক প্রাণীর প্রাকৃতিক আবাসস্থলে পরিণত হয়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ২০০৭ সালের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সাগর-মহাসাগরের তলদেশে আনুমানিক ৩০ লাখ জাহাজ ডুবে রয়েছে।

এসব জাহাজের কাঠামোতে প্রবাল, বার্নাকল, ইল, স্ন্যাপারসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী আশ্রয় নেয়। এ কারণে নির্দিষ্ট পরিকল্পনায় জাহাজ ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়।

তবে এ ধরনের উদ্যোগের আগে জাহাজ থেকে জ্বালানি, তেল, রং, বৈদ্যুতিক তার ও পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলতে হয়। যাতে ডুবিয়ে দেওয়ার পর সামুদ্রিক পরিবেশ দূষিত না হয়।

জাহাজ ছাড়াও যেসব উপায়ে তৈরি হয় কৃত্রিম প্রবালপ্রাচীর

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে শুধু পুরোনো জাহাজ নয়, তেল ও গ্যাস উত্তোলন কাঠামো, কংক্রিটের ব্লক, রেলের বগি এবং বিশেষভাবে তৈরি ইস্পাতের কাঠামোও ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ১৯৮৪ সালে শুরু হওয়া ‘রিগস টু রিফস’ কর্মসূচির আওতায় ৬০০টির বেশি পুরোনো তেল ও গ্যাস উত্তোলন কাঠামো কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া নিউইয়র্ক নগরের অবসরে পাঠানো পাতালরেলের বগি, পুরোনো গাড়ির টায়ার ও বিভিন্ন কংক্রিটের কাঠামোও কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডেও বিভিন্ন সময়ে কংক্রিটের ব্লক, রিফ বল, ফিশ বক্স ও বিশেষভাবে তৈরি ইস্পাতের কাঠামো দিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়েছে। ২০১৮ সালে মোরটন বে মেরিন পার্কে কংক্রিটের ব্লক ব্যবহার করে অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করে রাজ্য সরকার।

আরও পড়ুন

৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় বাংলাদেশ

অন্যদিকে ইংল্যান্ডের সাসেক্স উপকূলের কাছে একটি বায়ুবিদ্যুৎ টারবাইনের গোড়ায় বিশেষভাবে তৈরি ৭৫ হাজার রিফ কিউব বসিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়েছে। এসব কাঠামো সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তৈরির পাশাপাশি ঢেউ ও স্রোতের কারণে টারবাইনের গোড়ার ক্ষয় রোধেও সহায়তা করে।

সব মিলিয়ে একসময় বিশ্বের দ্রুততম যাত্রীবাহী জাহাজ হিসেবে পরিচিত এসএস ইউনাইটেড স্টেটসের নতুন পরিচয় এখন সমুদ্রের তলদেশের কৃত্রিম প্রবালপ্রাচীর। ইতিহাসের এক অধ্যায় শেষ হলেও সামুদ্রিক প্রাণীর নতুন আবাসস্থল ও পর্যটনের আকর্ষণ হয়ে নতুনভাবে যাত্রা শুরু করল জাহাজটি।

এমজে

  • মার্কিন জাহাজ
  • এসএস ইউনাইটেড
এ সম্পর্কিত আরও খবর
‘ইরানের বন্দর অবরোধের চেষ্টা করলে মার্কিন জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানো হবে’
‘ইরানের বন্দর অবরোধের চেষ্টা করলে মার্কিন জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানো হবে’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X